নতুন বা পুরনো যেকোনো পেজ বাড়াতে হলে কৌশলী হতে হবে। শুধু প্রতিদিন পোস্ট করলেই হবে না। ২০২৫ সালে Facebook পেজ গ্রোথের জন্য নিচের স্ট্র্যাটেজিগুলো সবচেয়ে কার্যকর।
১. Reels Daily পোস্ট করুন
দৈনিক ১–২টা রিলস দিলে পেজ দ্রুত বুস্ট হয়। Facebook এখন Instagram Reels-এর মতো রিলসকে প্রচুর প্রমোট করে।
২. Audience Retention বাড়ান
ভিডিওর প্রথম ৩ সেকেন্ড এমন হতে হবে যাতে দর্শক স্ক্রল না করে।
এই ৩ সেকেন্ড ঠিকভাবে বানাতে পারলে ভিডিও অটো-রিচ পায়।
৩. প্রশ্নভিত্তিক পোস্ট দিন
যে পোস্টে মানুষ চিন্তা করে কমেন্ট করে—সেগুলো বেশি রিচ পায়।
উদাহরণ: “আপনার প্রথম মোবাইল ফোন কোন কোম্পানির ছিল?”
৪. পোস্টের সময় ঠিক করুন
Audience Insight দেখে বুঝুন কখন আপনার অডিয়েন্স অনলাইনে থাকে।
৫. লাইভে যান
Facebook Live এখনও অত্যন্ত শক্তিশালী। পেজের লাইক-ফলো বাড়াতে সহায়তা করে।
৬. ইমোজি + ছোট বাক্য ব্যবহার করুন
মানুষ চোখ দিয়ে স্ক্যান করে—লম্বা প্যারাগ্রাফ ফেসবুকে কম রিচ পায়।
৭. কমিউনিটি তৈরি করুন
আপনার পেজের নামেই একটি গ্রুপ খুলুন। পেজ + গ্রুপ মিলিয়ে রিচ দ্বিগুণ হয়।
৮. পেজে নিয়মিত অ্যাকটিভ থাকুন
রিপ্লাই, রিয়্যাকশন, কমেন্ট—সবকিছু অ্যালগরিদম সাহায্য করে।
যে পেজ নিয়মিত, স্মার্ট কন্টেন্ট দেয় এবং দর্শকের সাথে সম্পর্ক তৈরি করে—তাদের রিচ সবসময় বাড়বে।

Post a Comment